ঢাকাঃ গতকাল বৃহস্পতিবার (০৯-১০-২০২৫খ্রিঃ) সেপ্টেম্বর ২০২৫ মাসের উত্তরা বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দক্ষিণখান থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ মহিদুল ইসলাম পিপিএম, (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয়।

এছাড়াও উক্ত মাসিক অপরাধ উপস্থিত ছিলেন জনাব আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও উত্তরা জোন), উত্তরা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, জনাব মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন), উত্তরা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন/এয়ারপোর্ট জোন/ দক্ষিণখান জোন), এসি পেট্রোল উত্তরা পূর্ব, পিআই পেট্রোল (উত্তরা/বিমানব্দর/দক্ষিণখান), অফিসার ইনচার্জ উত্তরা পশ্চিম থানা/তুরাগ থানা/বিমানবন্দর থানা/উত্তরা পূর্ব থানা/দক্ষিণখান থানা/উত্তরখান থানা, ইন্সপেক্টর তদন্ত সকল থানা ও ফাঁড়ি/বক্সের ইনচার্জগণ।

সেপ্টেম্বর ২০২৫ মাসে উত্তরা বিভাগের বিভিন্ন ক্যাটাগরীতে উত্তম ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে অফিসারদের জনাব মোঃ মহিদুল ইসলাম পিপিএম, (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহোদয় কর্তৃক পুরস্কার প্রদান করেন।



