নিউজ২১বিডি.কম-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, পদার্পণ দেড় যুগে

57
ঢাকা, ২২ অক্টোবর ২০২৬: জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের প্রবীণ ও অন্যতম জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘নিউজ২১বিডি.কম’ (news21bd.com)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে শীর্ষস্থানীয় এই সংবাদ মাধ্যমটি গৌরবের ১৮ বছর পূর্ণ করে আজ দেড় যুগে পদার্পণ করল।
আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিউজ পোর্টালটির নিজস্ব কার্যালয়ে এই উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়। ঘরোয়া কিন্তু আন্তরিক পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই জনপ্রিয় সংবাদ মাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ২১বিডি.কম-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বিওএমএ-বোমা)-এর সভাপতি এ.কে.এম শরিফুল ইসলাম খান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোমার নির্বাহী সভাপতি ডক্টর রেজাউল করিম চৌধুরী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— বোমার নির্বাহী সভাপতি জনাব কামাল হোসেন, সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়াহিদুল ইসলাম এবং উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সিকদার, আব্দুল আজিজ, হাফেজ এনায়েতুল্লাহ, মহিউল সামসুল, মুহাম্মদ ওবাউদুল্লাহ, আজহারুল ইসলাম মোল্লা, মোহাম্মদ শামীম, সার্জেন্ট সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজা ইসলাম, আখি চৌধুরী, ইসমত আরা মনি, লাকি বেগম, দিলরুবা আক্তার, সানজিদা পারভীন, জয়নাল আবেদীন এবং গ্যানুইন হামিদ খান সামিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা নিউজ২১বিডি.কম-এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও প্রতিষ্ঠানটি দেশের উন্নয়ন ও জনমানুষের কথা তুলে ধরে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।