উত্তরা মিডিয়া ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

24

ঢাকাঃ গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম নিউজ২১বিডি ডটকম  এর কার্যালয়ে উত্তরা মিডিয়া ক্লাবের এক বিশেষ সভা শরিফুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা মিডিয়া ক্লাবের সফলতা, আগ্রগতি ও সমৃদ্ধির লক্ষে বিশেষ বিশেষ কর্মসূচী গ্রহন করার সিদ্বান্ত নেয়া হয়েছে এই সভায়। ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও উন্নতির শিখরে  পৌঁছানোর আশবাদ বাক্ত করা হয়।

সভায় উপস্থিত সদস্যগণ ক্লাবের ক্রমবর্ধমান অগ্রগতি ও গুরুত্বপূর্ন উন্নয়নের জন্য সার্বিক উৎসাহ ও একাগ্রতা নিয়ে আগামী দিন গুলোতে সকল কার্যক্রম সফল করার শপথ নেন।

উক্ত বিশেষ সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে ‘উত্তরা মিডিয়া ক্লাবে’র উদ্যোগে এক সাংবাদিক কর্মশালার আয়োজন করা হবে। এছাড়া ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ, সাংগঠনিক সপ্তাহ, ফ্যামালি ডে’র সিদ্বান্ত নেয়া হয়েছে।

উক্ত বিশেষ আরও সভায় উপস্থিত সহ- সভাপতি-   রাশিদুল হাসান বুলবুল, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক  মহিউদ্দিন সামসুল, জাহাঙ্গীর সিকদার, নির্বাহী সদস্য, *কামাল হোসেন, ইসমত আরা মনি, জয়নাল আবেদীন, নাহিদ সুলতানা, নাসরিন সুলতানা,সোহেল আহমেদ প্রমূখ।