”শোক সংবাদ”

198
নিজস্ব প্রতিবেদনঃ কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মাহবুব আলম খান কমল এর মাতা বেগম ফজিলাতুন্নেছা আর নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
গত সোমবার  গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মিয়া বাড়ির মরহুম একে করিম খান (আসাদ মিয়া) এর পত্নী বেগম ফজিলাতুন্নেছা ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে বেগম ফজিলাতুন্নেছার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ ছেলে ৩ কন্যা রেখে গেছেন। সোমবার সকালে রাজধানীর রামপুরায় তার মেজো মেয়ের বাসায় বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজ গ্রাম বেরুয়া জামে মসজিদে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার বাদ জুম্মা মরহুমার গ্রামের বাড়িতে মরহুমার কুলখানি আয়োজন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মাহবুব আলম খান কমল এর মাতা বেগম ফজিলাতুন্নেছার প্রয়ানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মরহুমার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,গুড গার্ল গভারমেন্ট ফোরামের গুড গভর্নেন্স ফোরামের চেয়ারম্যান বিচারপতি শিকদার মকবুল হক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি জাস্টিস তারিক হায়দার, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান প্রমুখ।
এক শোকবার্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হ’ল, যা অপূরণীয়। তিনি আরও বলেন, মহুমার পরিবার হারাল একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সবসময় তাঁর পরিবারকে অনুপ্রেরণা যুগিয়ে গেছেন।