চার যুগে বিএনপির পদার্পণ

301
ঢাকাঃ জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আপোসহীন রাজনীতি ।আগামীর নেতৃত্বে তারেক রহমান ও নতুন বাংলাদেশ। ২০২৫ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দেশজুড়ে। চার যুগে বিএনপি ও ৭৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
জেনারেল জিয়াউর রহমান। রাস্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির চেয়ারম্যান জিয়াউর রহমান।
বাংলাদেশ রাস্ট্রের অনেক সংস্কার হয়েছিল তাঁর হাত ধরে। নতুন বাংলাদেশ গড়ে তুলেছিলেন তিনি।
তাঁর সাথে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ এম,সাইফুর রহমানের যোগসাজশে নির্মিত হয়েছিল
আধুনিক বাংলাদেশ। ক্ষমতায় বসে তিনি প্রথমেই চীন, ইরান ও সৌদি আরব সফর করেছিলেন।
জিয়াউর রহমান থেকে বিচারপতি সাত্তার
বিচারপতি সাত্তার থেকে খালেদা জিয়া। ক্ষমতা থেকে রাজপথ। রাজপথে সংগ্রাম মুখর বছরের বছর।
বিএনপির সময় পেরিয়ে গেছে ৪ যুগ। ৭৫ সদস্য বিশিষ্ট বিএনপির প্রতিষ্ঠা কমিটি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ঢাকার রমনার রোজগ্রাডেন রেস্তোরায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা,এদেশের রাজনৈতিক ইতিহাসের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের পবক্তা ,বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও দুই ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জন সদস্যসহ মোট ৭৬ সদস্য বিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এখানে উল্লেখ থাকে যে, বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রীক দল (জাগদল) নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগষ্ট, ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জগদলের বর্ধিত সভায় জাগদল বিলুপ্ত ঘোষণার মাধ্যমে জাগদল ও এর অঙ্গ সংগঠনের সকল সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সকলের অবগতির জন্য নিন্মে প্রথম আহ্বায়ক কমিটির পুর্ণাঙ্গ তালিকা প্রদান করা হলো।
আহ্বায়ক – জিয়াউর রহমান
সদস্য—>
০১) বিচারপতি আব্দুস সাত্তার
০২) মশিউর রহমান যাদুমিয়া
০৩) মোহাম্মাদ উল্লাহ্
০৪) শাহ্ আজিজুর রহমান
০৫) ক্যাপ্টেন (অব) আব্দুল হালিম চৌধুরী
০৬) রসরাজ মন্ডল
০৭) আব্দুল মোমেন খান
০৮) জামালউদ্দিন আহমেদ
০৯) অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
১০) মির্জা গেলাম হাফিজ
১১) ক্যাপ্টেন (অব) নুরুল হক
১২) এম. সাইফুর রহমান
১৩) কে এম ওবায়দুর রহমান
১৪) ব্যারিস্টার মওদুদ আহমেদ
১৫) শামসুল হুদা চৌধুরী
১৬) এ জেড এম এনায়েতউল্লাহ খান
১৭) এস এ বারী এ টি
১৮) ড. আমিনা রহমান
১৯) আব্দুর রহমান
২০) ডাঃ এম এ মতিন
২১) আব্দুল আলিম
২২) ব্যারিস্টার আবুল হাসনাত
২৩) আনোয়ার হোসেন মঞ্জু
২৪) নূর মোহাম্মাদ খান
২৫) আব্দুল করিম
২৬) শামসুল বারী
২৭) মুজিবুর রহমান
২৮) ডাঃ ফরিদুল হুদা
২৯) শেখ আলী আশরাফ
৩০) আব্দুর রহমান বিশ্বাস
৩১) ব্যারিস্টার আব্দুল হক
৩২) ইমরান আলী সরকার
৩৩) দেওয়ান সিরাজুল হক
৩৪) এমদাদুর রহমান
৩৫) এ্যাডভোকেট আফসারউদ্দিন
৩৬) কবীর চৌধুরী
৩৭) ড. এম আর খান
৩৮) ক্যাপ্টেন (অব) সুজাত আলী
৩৯) তুষার কান্তি বরবি
৪০) সুনীল গুপ্ত
৪১) রেজাউল বারী ডিনা
৪২) আনিসুর রহমান
৪৩) আবুল কাশেম
৪৪) মনসুর আলী সরকার
৪৫) আব্দুল হামিদ চৌধুরী
৪৬) মনসুর আলী
৪৭) শামসুল হক
৪৮) খন্দকার আব্দুল হামিদ
৪৯) জুলমত আলী খান
৫০) ব্যারিস্টার নাজমুল হুদা
৫১) মাহবুব আহমেদ
৫২) আবু সাঈদ খান
৫৩) মোহাম্মাদ ইসমাঈল
৫৪) সিরাজুল হক মন্টু
৫৫) শাহ্ বদরুল হক
৫৬) আব্দুর রউফ
৫৭) মোরাদুজ্জামান
৫৮) জহিরুদ্দিন খান
৫৯) সুলতান আহমেদ চৌধুরী
৬০) শামসুল হুদা
৬১) সালেহ্ আহমেদ চৌধুরী
৬২) আফসার আহমেদ সিদ্দিকী
৬৩) তরিকুল ইসলাম
৬৪) আনোয়ারুল হক চৌধুরী
৬৫) মাইনুদ্দিন আহমেদ
৬৬) এম এ সাত্তার
৬৭) হাজী জালাল
৬৮) আহমেদ আলী মন্ডল
৬৯) শাহেদ আলী
৭০) আব্দুল ওয়াদুদ
৭১) শাহ্ আব্দুল হালিম
৭২) ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার
৭৩) আতাউদ্দিন খান
৭৪) আব্দুর রাজ্জাক চৌধুরী ও
৭৫) আহমদ আলী।