চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মায়ের ইন্তেকাল

11
নিউজ ডেস্কঃ  ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। গত ২৭শে অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে গত ১৪ই অক্টোবর গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করলে তাকে মগবাজারের হাসপাতালে ভর্তি করা হয়।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয়তাবাদী মিডিয়া সেল এর আহবায়ক, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি এ কে. এম. শরিফুল ইসলাম খান তাঁর এই আকস্মিক ও বেদনাদায়ক বিদায়ে গভীর শোক প্রকাশ এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।