চিত্রনায়িকা আখি চৌধুরীর জম্মদিন ঘরোয়া আয়োজনে উদযাপন

364

নিজস্ব প্রতিবেদনঃ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আঁখি চৌধুরী আজ মঙ্গলবার (১ জুলাই) ঘরোয়া আয়োজনে উদযাপন করলেন তার জন্মদিন। প্রিয়জনদের উপস্থিতিতে নিজ বাসাতেই কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও ছোট্ট এক মিলনমেলায় পরিণত হয় দিনটি।

আঁখি চৌধুরী সম্প্রতি ব্যস্ত সময় কাটাচ্ছেন একাধিক নাটক নিয়ে। ‘প্রবাসী বড় বউ’, ‘লক্ষ্মী বইয়ের দরজাল শাশুড়ি’, ‘আন্তর্জাতিক বিচারক’ ও ‘ভুল শহরের ফুল’—নাম শুনলেই বোঝা যায় ভিন্নধর্মী গল্পে কাজ করছেন তিনি। এসব নাটকে তার অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছ থেকে।

 

 

শুধু ছোট পর্দাই নয়, এবার বড় পর্দার দিকেও নজর দিয়েছেন আঁখি। তার সঙ্গে একটি সিনেমা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে—যা বাস্তবায়ন হলে দেখা যাবে নতুন এক আঁখিকে।

আঁখি চৌধুরী বলেন, “আমি অভিনয়কে ভালোবাসি। জন্মদিনের দিনটাও আমি ক্যামেরার সামনে ছিলাম—এটাই আমার সবচেয়ে বড় উপহার। বিশ্বতে তাকে নিয়ে আরও বড় কাজের প্রত্যাশায় আছে তার ভক্ত-অনুরাগীরা।

 

আঁখি চৌধুরীর জন্মদিনে ঘরোয়া আনন্দ, সামনে নতুন চমক

 

উল্লেখ্য, চিত্রনায়িকা আখি চৌধুরী অভিনীত সিনেমা রুখে দাঁড়াও রিলিজ হয়েছে ডিরেক্টর দেবাশীষ সরকার। শাপলা মিডিয়ার প্রযোজিত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া নতুন আরেকটি সিনেমায় কাজ চলছে নাম হচ্ছে কেন এমন হয় ডিরেক্টর আনোয়ার সেরাজী। এছাড়া হচ্ছে টেলিভিশনের সিঙ্গেল ড্রামা করা হয় টেলিফিল্ম করা হয় কাজ করা হয় সব প্লাটফর্মই মূলত কাজ করা হচ্ছে