উত্তরা মিডিয়া ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

235

ঢাকাঃ গতকাল সন্ধ্যায় উত্তরা মিডিয়া ক্লাবের শরিফুল ইসলাম খান এর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা মিডিয়া ক্লাবের গত সভার সিদ্বান্তনুযায়ী ১০০ দিনের কর্মসূচী বাস্তবায়ন ণীয়ে আলোচনা হয়েছে এই সভায়।  উত্তরা মিডিয়া ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও উন্নতির শিখরে পৌঁছানোর আশবাদ বাক্ত করে উপস্থিত সবাই।

সভায় উপস্থিত সদস্যগণ ক্লাবের ক্রমবর্ধমান অগ্রগতি ও গুরুত্বপূর্ন উন্নয়নের জন্য সার্বিক উৎসাহ ও একাগ্রতা নিয়ে আগামী দিন গুলোতে সকল কার্যক্রম সফল করার বিভিন্ন উদ্যোগ গ্রহনে সুপারিশ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সামসুল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য মুহাম্মদ ওবাউদুল্লাহ, লাকী জাহান, ইস্মত আরা মনি, প্রিন্সিপাল নুরুন নাহার, চপল সরদার।