পদ্মার চরের কবলে নদীর ধারা, হুমকিতে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার

159

লৌহজং প্রতিনিধিঃ ঢাকায় পানি সরবরাহ নেটওয়ার্ক ভালো না হওয়ায় শোধনাগারটি চালু হওয়ার পর থেকে কখনও পূর্ণ উৎপাদনে যেতে পারেনি, এখন এর ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

পদ্মা নদীর যে স্থান থেকে ঢাকা ওয়াসার পদ্মা-যশলদিয়া পানি শোধনাগারের জন্য পানি তোলা হয়, তার কাছেই জেগেছে বিস্তীর্ণ চর।

চরের কারণে সেখানে সরু হয়ে গেছে নদীর ধারা। চরটি আরও বিস্তৃত হলে সেই ধারাটি বন্ধ হয়ে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সেক্ষেত্রে প্রকল্পের দ্বিতীয় শোধনাগারটিও আর চালু করা যাবে না বলে আশঙ্কা করছে ঢাকা ওয়াসা।

এ অবস্থায় শোধনাগারের পানির উৎস ঠিক রাখতে পদ্মা নদীর ওই ধারাটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ওয়াসা থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে।

চরের কবলে নদীর ধারা, হুমকিতে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার