ঢাকাঃ আজ সন্ধায় উত্তরা মিডিয়া ক্লাবের আয়োজনে বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা, দৈনিক মানবকন্ঠের প্রকাশক ও প্রধান সম্পাদক এবং উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯৬তম জন্মবার্ষিকী এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও রবীন্দ্র গবেষক জনাব আমিনুল ইসলাম বেদুর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ স্মরণসভা ও এক দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম নিউজ২১বিডি ডটকম এর কার্যালয়ে উত্তরা মিডিয়া ক্লাবের এক বিশেষ স্মরণসভা ও এক দোয়ার সভা শরিফুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সভায় উপস্থিত সদস্যগণ ক্লাবের ক্রমবর্ধমান অগ্রগতি ও গুরুত্বপূর্ন উন্নয়নের জন্য সার্বিক উৎসাহ ও একাগ্রতা নিয়ে আগামী দিন গুলোতে বিশেষ কার্যক্রম সফল করার উদ্যোগ নেন।

উক্ত বিশেষ সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে ‘উত্তরা মিডিয়া ক্লাবে’র উদ্যোগে একটি ম্যাগাজিন প্রকাশ, ফ্যামালি ডে’র সিদ্বান্ত নেয়া হয়েছে।
উক্ত বিশেষ আরও সভায় উপস্থিত সহ- সভাপতি- রাশিদুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সামসুল, রফিকুল সিকদার জাহাঙ্গীর, নির্বাহী সদস্য, কামাল হোসেন, মিনহাজ অন্তর, মুহাম্মদ ওবায়দুল্লাহ, কবির রনি, ইকবাল ভুইয়া, নাসরিন সুলতানা, সাইদুর রহমান, সাইফুল ইসলাম সোহেল, আজিজুর রহমান প্রমূখ।



