নিজস্ব প্রতিনিধিঃ উত্তরায় প্রকাশ্যে স্বামী স্ত্রীকে এরাই কোপানোর চেষ্টা করেছিল। ঘটনার ঘন্টা দুয়েক পর জনতার হাতে ধরা পড়ে ব্যাপক সাইজ হয়েছে সেই দুই রামদা’ওয়ালা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি আজকে উত্তরা ৭ নাম্বার সেক্টরে আনুমানিক রাত ৯টার পর ঘটেছে। উশৃংখল কিছু যুবক বাইকে হলারের শব্দে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো। এক শিশু দূর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বাচে৷ ওর বাবা মা প্রতিবাদ করলে তাদের ওপর এভাবেই হামলা চালায়। পরে স্থানীয়রা এক হয়ে এদের দুইজনকে ধরতে পারে। তবে পুলিশ নিয়ে যাওয়ার আগে তারা বেশ হুমকি ধামকি দিয়ে যায়। বের হয়ে এসে দেখে নিবে৷ সবাইকে কোপাবে এমন হুমকি।



