দীপু মনি বারিধারা ডিওএইচ ও আরিফ খান জয় ধানমন্ডি থেকে গ্রেপ্তার

177

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। আর সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছে।

 

 

 

ঢাকাঃ আজ সোমবার সন্ধ্যায় দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানায়, আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মো. রবিউল হাসান ভূঁইয়া।

ডিবির এক কর্মকর্তা জানান, বারিধারা ডিওএইচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে। ডিএমপি জানায়, আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয় ২০১৪ সালে নেত্রকোণা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক পেশাদার এই ফুটবলার ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।