ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনকে বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে থানা চত্বরে সেকেন্ড অফিসার মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল সার্কেল অরিত সরকার, জাকাইনবি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল মিয়া, ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক প্রমুখ। এ সময় থানার অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।


