মরহুম সাইফুল ইসলাম খান তুহিনের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

126
নিজস্ব প্রতিবেদক:

আজ তরুণ ছাত্রনেতা মরহুম সাইফুল ইসলাম খান তুহিনের ৩২তম মৃত্যুবার্ষিকী। ‘নিউজ ২১ বিডি ডট নেট’-এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক এ কে এম শরিফুল ইসলাম খানের সহোদর সাইফুল ইসলাম খান তুহিন ১৯৯৪ সালের এই দিনে টঙ্গীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম খান ও মরহুমা নুরজাহান বেগমের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। মৃত্যুর পর তাঁকে টঙ্গীতে নিজস্ব পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুমের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর টঙ্গী বাজার জামে মসজিদে (পেশ ইমাম হযরত মাওলানা আকরাম হুজুরের পরিচালনায়) এবং টঙ্গী মিল বাজারস্থ নূরে মদিনা মাদ্রাসায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।