ফ্রান্স থেকে বিশেষ প্রতিনিধি: মো. দুলাল মিয়াঃ
আন্তর্জাতিক নারী অধিকার দিবস উপলক্ষে ২০২৬ সালের ৭ মার্চ এই সম্মাননার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। শিক্ষা, সাহিত্য, জ্ঞানচর্চা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের স্বীকৃতি ও সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রাথমিকভাবে ৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে হাসনাত জেহানের হাতে সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি এবং কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে পুরস্কার প্রদান করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অগ্রগতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজ, দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা তৈরি করাও এই সম্মাননার অন্যতম লক্ষ্য।
SAF-এর মতে, ‘Femme d’Honneur’ কেবল একটি পুরস্কার নয়; এটি নারীর অবদান, মেধা, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি। নারীদের সামাজিক অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করার মাধ্যমে একটি অধিকতর সংহতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের প্রত্যাশা।
হাসনাত জেহানকে এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে নারীদের ইতিবাচক ভূমিকার প্রতি সম্মান জানিয়েছে Solidarités Asie France.



