শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিষয়ে ভিত্তিহীন অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

77

 

ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলা জানতেন না বলে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর পোস্ট শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বহু বছর ধরে অনেকেই দাবি করে আসছেন, জিয়াউর রহমান বাংলা পড়তে ও লিখতে পারতেন না। তবে এটি নিছক মিথ্যা; এর কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, তিনি স্বাভাবিকভাবেই বাংলা লিখতে পারতেন। বিভিন্ন চিঠিপত্র ও দলিলে তার নিজ হাতের স্বাভাবিক বাংলা লেখা রয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, জিয়া বাংলা জানতেন না এমন  ভিত্তিহীন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে।

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৬ মিনিটে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন আহমদের লেখা বই ‘বিএনপি সময়-অসময়’- এর সূত্রে এ সংক্রান্ত এক পোস্ট দেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, জিয়াউর রহমানের বাংলা পড়তে ও লিখতে না পারার দাবিটি মিথ্যা। বরং, জিয়াউর রহমান বাংলা পড়া ও লেখায় বেশ পারদর্শী ছিলেন।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button