ঢাকাঃ ইসাবের নির্বাচনে মোঃ দিদারুল ইসলাম সভাপতি এবং নাঈম উদ্দিন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেবেক ট্রেডিং সার্ভিসেস -এর স্বত্বাধিকারী মোঃ দিদারুল ইসলাম (অব.) এবং রেড অফিস সাপ্লাইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম উদ্দিন মাহমুদ ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ESSAB) এর যথাক্রমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।
রিয়ান্ট-টেক ইন্টারন্যাশনালের পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং ইন্টিগ্রেটেড টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস পিএলসি-এর সিইও মোঃ রেজাউর রহমান এ সমিতির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান – যুগ্ম মহাসচিব এবং নেটওয়ার্কড এলিমেন্টস অব সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আশেক কামাল (অব.) কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্য নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- বোস্টন ইরেকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের সিইও মোঃ হাবিবুর রহমান, গার্ড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশিদুজ্জামান, স্টুডিও ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, রিলায়েন্ট এনার্জি অ্যান্ড সেফটি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামিউল ইসলাম চৌধুরী এবং এসডিএস গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাব্বির হোসেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত, ইলেক্ট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ESSAB), একটি অলাভজনক বাণিজ্য সমিতি, যা জীবনের নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা শিল্পের প্রবৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের প্রতিনিধিত্ব, প্রচার এবং বর্ধিতকরণের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের বৃহত্তম পেশাদার বাণিজ্য সমিতিতে পরিণত হয়েছে।



