ঢাকাঃ বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বপরিবারে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং নৈশভোজে অংশ নেন। রাত ৯টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনা থেকে বেরিয়ে যান।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ সাক্ষাতের বিষয়ে বলেন ‘সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনো নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে।”
আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



