নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশী স্বনামধন্য স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিওক হেলথ কেয়ার এর সহযোগিতায় চীনের আধুনিক ক্যান্সার হাসপাতাল গুয়াংজু চায়না এবং ঢাকা ব্যাংক এর মধ্যে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর ফলে ঢাকা ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী সহ ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা চীনের এই অন্যতম সেরা ক্যান্সার বিশেষায়িত হাসপাতালটিতে কম খরচে অধিক সুবিধা সহ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, মিঃ বেনেট হো, ভাইস জেনারেল ম্যানেজার, আন্তর্জাতিক বিষয়ক বিভাগের পরিচালক, আধুনিক ক্যান্সার হাসপাতাল গুয়াংজু চীন
মিস্টার লিও, আন্তর্জাতিক নেটওয়ার্ক বিভাগের পরিচালক, আধুনিক ক্যান্সার হাসপাতাল গুয়াংজু চীন
মোঃ মোস্তাক আহমেদ ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো
জনাব এইচ.এম. মোস্তাফিজুর রহমান এসইভিপি এবং রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান, ঢাকা ব্যাংক সহ উভয় পক্ষের আরও উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশের রোগীদের সেবা ও সহযোগিতার জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রত্যাশীদের যেকোনো ধরণের তথ্য ও যাবতীয় সহযোগিতা পাওয়া যাবে সিওক হেলথকেয়ারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে।
উল্লেখ্য, সিওক হেলথকেয়ার প্রধান কার্যালয় বা তথ্যসেবা কেন্দ্র ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত এবং এটি বাংলাদেশে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর সার্ভিস অফিস হিসেবে কাজ করছে।



