টঙ্গীতে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

154
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে টঙ্গী পূর্ব-পশ্চিম ও গাছা থানার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের কে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সাবেক আহবায়ক গাজীপুর মহানগর বিএনপি আলহাজ্ব সালাহ্উদ্দিন সরকার।
উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জনাব সরাফত হোসেন সাবেক সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি।