শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধের বিএনপি-তে যোগদান

129
ঢাকাঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-তে যোগদান করেছেন। ভার্চুয়ালে এসময় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। এ সময় স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।
May be an image of ‎map and ‎text that says "‎বহিনং 017 বহিনং কিমিরাহিররাহালিররাহিম বাহলালির বিসমি্াহির 017 01 ক্রমিকনং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় দফতর সদস্য নবায়ন রশিদ ออ പനുൽ ရသ် জেলা/মহানগরের অংশ পিতাপগমিী อ മദനുിൾളം நன بمل বিসমিল্লাহির রাহমানির রাহিম 01 ক্রমিক নং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় দফতর সদস্য নবায়ন রশিদ আমি มิจ সশবরঠ কেন্দ্রের অংশ্র ইুকাম পিতা/স্বামরী มส่ นญ0 হুখান বয়স. 29 ማንኖ ቅስ سر ওয়ার্ডন ৪৯ ইউনিয়নলোরসতা- คณ($) থানা/উপজেলা জেলা/মহানগরী জাতীয় পরিচয় পত্রনং শ৭.৫১২১229 ရ၇၁၁9 ধার্যকত নবায়ন ফি:- ২০টাকা Mahbub সদস্যের স্বাক্ষর 8 খানােজেলা စ၉လ၈လထု চেয়ারপার্সন জাহীয়রিম্রন জেলামীহানগরী 929 သ၁၄ 9年.2 আদায়কারীর স্বাক্ষর ဆ-၉လ၆၁၄ চেরারনার্গন সপসরসাকর আলায়কাররযানর‎"‎‎
এদিকে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে ২৩টি দলের ও ৪০টি আসন বিগত দিনে আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। ফাঁকা ৬৩ আসনের মধ্যে ঢাকা-১৮ আসনও রয়েছে। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন জুলাই শহিদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ।
May be an image of studying and text
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র মুগ্ধ। আর ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসহ দীর্ঘমেয়াদে সহায়তার জন্য ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়। এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ দেওয়া হয় মীর মাহবুবুর রহমানকে (স্নিগ্ধ)। যদিও পরে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান তিনি।