আজ আমিনুল ইসলাম বেদু’র ৮৫ তম জন্মদিন

132
ঢাকাঃ আজ ৩০শে অক্টোবর বিশিষ্ট রবীন্দ্র গবেষক আমিনুল ইসলাম বেদু ৮৫ তম জন্মদিন। প্রয়াত আমিনুল ইসলাম বেদু ছিলেন একজন প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তিনি ছিলেন রবীন্দ্র একাডেমী, উত্তরা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকালীন অন্যতম সদস্য।
তিনি ষাটের দশকে সাংবাদিকতার ওপর একটি বইয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন এবং বেশ কয়েকটি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থও লিখেছেন। তিনি ২০২২ সালের ১২ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
১৯৩০ সালের আজকের এই দিনে চট্টগ্রাম জেলার ভিংরোল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।তিনি দীর্ঘ ৩৬ বছর এ পি ও বাংলাদেশ সংবাদ সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমিনুল ইসলাম বেদু ৬টি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের লেখক এবং ‘দ্য নিউজম্যান’ নামে সাংবাদিকতার ওপর সহায়ক একটি গ্রন্থের জন্য বিশেষভাবে সমাদৃত।
আমিনুল ইসলাম বেদু বাংলাদেশ মানবতাবাদী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী সভাপতি। একইসঙ্গে তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাবেক নির্বাহী সভাপতি। বঙ্গবন্ধু পরিষদের অন্যতম এই প্রতিষ্ঠাতা বাংলা একাডেমির আজীবন সদস্য।
পেশা ও অবদান: সাংবাদিক আমিনুল ইসলাম বেদু একজন প্রবীণ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া, তিনি ছিলেন একজন সাহিত্যিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক এবং উত্তরা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা।
উল্লেখযোগ্য কাজ: তিনি সাংবাদিকতার ওপর একটি সহায়ক গ্রন্থ ‘দ্য নিউজম্যান’ এবং সমালোচনামূলক প্রবন্ধের জন্য সুপরিচিত ছিলেন।
সাহিত্যকর্ম: তিনি ৬টি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ লিখেছেন। তার প্রকাশিত বই যেমন: ‘খাপছাড়া: রবীন্দ্র প্রবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ’।
উত্তরা মিডিয়া ক্লাব পরিবারের পক্ষ থেকে প্রয়াত আমিনুল ইসলাম বেদু স্যারে জন্মদিনে প্রবীণকে স্মরণ করে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মান ।

উল্লেখ্য, উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রবীন্দ্র গবেষক, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রবীণ এই সাংবাদিক আমিনুল ইসলাম বেদু চলতি বছরের ১৩ জানুয়ারি ইন্তেকাল করেন।২০২৫ সালের ১৩ জানুয়ারি রবিবার ভোর ৫টায় রাজধানীর উত্তরা লুবানা হাসপাতাল ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।