ঢাকাঃ গতকাল সকাল থেকে খবর আসছিলো এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজার সাবেক মার্কিন রাস্ট্রদুত পিটার হাসের সাথে গোপন বৈঠক করছেন। এর একটু আগে পিটার হাসের সাথে বৈঠকের খবর অস্বীকার করেছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী। বলেছেন- আমরা কক্সবাজার ঘুরতে আসছি। হোটেলে ওঠায় সেই খবর ছড়িয়ে পড়ছে। তার সাথে সার্জিস আলম- হাসানাত আব্দুল্লাহ- তাসনিম জারা আছেন।

পিটার হাসের সাথে এনসিপির বৈঠককে মিথ্যা প্রমান করতে যে সব গণমাধ্যম পিটার বাংলাদেশে নেই বলে মিথ্যা সংবাদ পরিবেশন করলো তারা ও সম্ভবত এই কনস্প্রেসির সাথে জড়িত।
এখানে গণমাধ্যমের কিছু কর্মী তাদের সাংবাদিকতার আড়ালে নানা ধরনের তদ্বির বানিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের উপর মানুষের আস্থা কমে যাওয়ার একটা বড় কারন এরা কারো না কারো দালালি করে।

যে গণমাধ্যম পিটার বাংলাদেশে নেই বলে ঘটনা ঘুরিয়ে দিতে চেয়েছে সেসব হাউজের উচিত এই পরিকল্পিত প্রোপাগাণ্ডার পেছনের রহস্য খুজে বের করা।
বাংলাদেশে এখন একটা যাত্রী ছাউনি দখল হলে যে প্রতিক্রিয়া হয় একটা গণমাধ্যম বিপদে পড়লে তা হয়না- এর কারন মানুষের ঘৃণা।
দু চারটা ঘটনা বাদ দিলে এরা গত কয়েকবছর সরকারের দাসত্ব করে মানুষের ঘৃনা কুড়িয়েছে। পিটার হাস বাংলাদেশে আছেন এবং তিনি কক্সবাজার ছিলেন বলে বাংলাদেশ বিমানের যে প্রমাণপত্র হাজির করা হয়েছে তারপর এনসিপি প্রাসাদ রাজনীতিতে জড়িয়ে পড়েছে।
পৃথিবীর বহু যায়গায় এই ধরনের অভ্যুত্থান এর পর নতুন শক্তির দেখা পায়- নতুন নেতৃত্ব পায় কিন্তু আমরা একটা দল পেলাম যাদের বিতর্ক পিছু ছাড়ছে না এবং এরা কোনভাবে খাসলত পরিবর্তন করছে না।
https://youtu.be/JggulQRguOs?t=9



