নিজের ড্রাইভিং লাইসেন্স যেভাবে করবেন

152

আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে। এরপর অনলাইনে আবেদন করে পরীক্ষার মাধ্যমে পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। এখানে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার বিস্তারিত তুলে ধরা হলো

 

 

ঢাকাঃ ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র গাড়ি চালানোর স্বীকৃতি স্বরূপ অনুমতিপত্র নয়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যকলাপে ব্যক্তির পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্স একটি অপরিহার্য নথি। অনেকেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটিকে বেশ জটিল মনে করেন, কিন্তু সঠিক তথ্য এবং ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করলে এটি আপনার জন্য আর কঠিন মনে হবে না।

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া ও যোগ্যতা অনুসরণ করতে হয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রথমে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।

লাইসেন্স পেতে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণি পাস। অপেশাদার লাইসেন্সের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর এবং পেশাদার লাইসেন্সের জন্য ২১ বছর হতে হবে। আবেদনকারীর মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া

প্রথমে অনলাইনে https://bsp.brta.gov.bd ওয়েবসাইটে গিয়ে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আবেদন জমা দিলে অনলাইন থেকেই শিক্ষানবিশ লাইসেন্স প্রিন্ট করে নেওয়া যাবে। এরপর ২-৩ মাস প্রশিক্ষণের পর লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্টে অংশ নিতে হবে।