প্রশ্ন তোলা হচ্ছে, সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা : তারেক রহমান

148

ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধ হয় দেখার আজ কোনো সুযোগ নেই।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা, কোনো কোনো মহল থেকে এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময়ক্ষেপণ করতে চাইছে কিনা, এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘গণ–অভ্যুত্থান ২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অবদান এবং শহীদদের স্মরণে স্মরণসভা’ শিরোনামে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ও অনাহূত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াসহ (সামাজিক যোগাযোগমাধ্যম) বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায়, এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধ হয় দেখার আজ কোনো সুযোগ নেই।