ঢাকাঃ এখন যৌবন যার,যুদ্ধে যাবার এসেছে সময় তার। এই কথার ভিত্তিতে মিলিত হলেন সকলে। গত ৪ মাস ধরেই নানা জল্পনা কল্পনার অবসান ঘটলো আজ। বহু প্রতীক্ষার পরে আজ ঐতিহাসিক ১৮ জুলাই তে ক্রিয়াশীল ২০ টি রাজনৈতিক দলের যুব সংগঠন এর নেতৃবৃন্দ একত্রিত হলো এক মহৎ উদ্দেশ্যে।
আজকের বিশেষ দিনে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রব।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠন এর নেতারা। যুব সংগঠন যুব অধিকার পরিষদ, এনসিপির যুবশক্তি, বিজেপি- বাংলাদেশ যুব সংহতি ,জাগপা এর যুব সংগঠন সহ , ক্রিয়াশীল বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভানেত্রী সাহনা সুলতানা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিক্সন আবারো প্রমাণ করলেন দেশের স্বার্থে এক হতে জীবন বাজি রাখতে পিছপা হয় না প্রকৃত বীর।
তিনি কমিটমেন্ট করেছিলেন ১ মাস আগেই আজকের এই ১৮ জুলাই ২০ দলের যুব সংগঠন এর নেতাদের নিয়ে স্বল্প পরিসরে হলেও একটি আলোচনা সভার আয়োজন করবেন। তাই প্রচন্ড অসুস্থতার পরেও কমিটমেন্ট রক্ষায় স্বল্প সময়ের আয়োজনে অল্প বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন বরিশাল থেকে আগত রোমান চৌধুরী, যশোর থেকে আগত আবু মুসা,নারায়ণগঞ্জ থেজে আগত সাংবাদিক জাহিদ,দিবা,আপা,বন্ধু মাকসুদুল হক স্বাধীন, জাহাঙ্গীর এর এক ঝাক নবীন শিক্ষার্থী।





