”তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে”ঃ ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

224

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) -এর ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়েছে।

 

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৩টায় উত্তরা মুগ্ধমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জাসাস নেতাকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিশেষভাবে উল্লেখ্য, উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।

জাসাস ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমান না থাকলে জাসাস হতো না। তিনি রাজপথে ছিলেন, এখন নেতৃত্বেও আছেন। সেই নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি জনগণ মেনে নেবে না।”

অনুষ্ঠানটি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতির পরিসরেও প্রাণবন্ত উপস্থিতি তৈরি করে। কর্মী সম্মেলনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দলীয় আদর্শ ও গণতন্ত্রচর্চার বার্তা তুলে ধরা হয়।

ঢাকা মহানগর উত্তর জাসাস -এর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।  জনাব আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব মোঃ সাঈদ সোহরাব সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব হেলাল খান আহ্বায়ক, জাসাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জনাব জাকির হোসেন রোকন সদস্য সচিব, জাসাস, জাতীয় কেন্দ্রীয় কমিটি। জনাব মোস্তফা জামান সদস্য সচিব, বিএনপি, ঢাকা মহানগর উত্তর।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহশালার অগ্রসৈনিক, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে রাজপথ কাঁপানো ত্যাগী ও নির্যাতিত নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, নাগরপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী কর্মীবান্ধব জনপ্রিয় জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন। তার বক্তব্যে বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কর্মীসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানায় ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে সংগঠনের নেতা কর্মীদের মনোবল ভেঙে পড়েছিল। কিন্তু বিগত ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনে অত্যাচারী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে।

তাই ফ্যাসিস্টহীন বাংলাদেশের মুক্ত বাতাসে নেতা কর্মীদেরকে নতুন উদ্যমে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই সম্মেলন যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন জনাব জাহাঙ্গীর আলম মিন্টু যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর।

আরও অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শামিম উদ্দিন মন্ডল যুগ্ম আহ্বায়ক, জাসাস, ঢাকা মহানগর উত্তর। এডভোকেট রাফিজা আলম লাকি যুগ্ম আহ্বায়ক, জাসাস, ঢাকা মহানগর উত্তর। সভাপতিত্ব: ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক, জাসাস, ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আনোয়র হোসেন আনু, সদস্য সচিব, জাসাস, ঢাকা মহানগর উত্তর।

উক্ত কর্মী সম্মেলনে অন্যান্য আমন্ত্রিত অতিথি সহ ঢাকা মহানগর উত্তর জাসাস, উত্তরা পশ্চিম থানা জাসাসের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।