ক্রীড়া প্রতিবেদকঃ
হামজা চৌধুরী একটি সময় ফুটবলখেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। বর্তমানে খেলেন চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। তিনি প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশ জাতীয় দলে।
আজ রোববার হামজা চৌধুরীকে নিয়েই ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৩৮ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা অলবিয়া ক্যালাসিও এফসিতে খেলা ফাহমেদুল ইসলামও।
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী একটি সময় খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। বর্তমানে খেলেন চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। তিনি প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশ জাতীয় দলে।
আজ রোববার হামজা চৌধুরীকে নিয়েই ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৩৮ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা অলবিয়া ক্যালাসিও এফসিতে খেলা ফাহমেদুল ইসলামও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত ১৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।
হামজা নিজের ইচ্ছা প্রকাশ করার পর বাংলাদেশের তরফ থেকে চেষ্টা করা হয়। ফিফার কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়া হয়, এরপর ছিল বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়া, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সবশেষ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন। অবশেষে তিনি লাল-সবুজ জার্সি গায়ে দিতে চলেছেন।
শিলংয়ে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে, ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
স্কোয়াডের সদস্য
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।



