নিজস্ব প্রতিনিধিঃ গত শনিবার বাদ মাগরিব গাজীপুর মহানগরের টঙ্গী বাজার ভূইয়া ভবনে নবগঠিত গাউছিয়া কমিটি বাংলাদেশ টঙ্গী পূর্ব থানা শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গি পূর্ব থানার আহবায়ক জনাব মোঃ শরিফুল।ইসলাম খান।
গাউছিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক অনুমোদিত টঙ্গী পূর্ব থানা ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব মহিউদ্দিন আহমেদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সিরাজুল হক, সদস্য সচিব জনাব বেলায়েত হোসেন, আহবায় কমিটির সদস্য জনাব জাকির হোসেন, উপর ফারুক জনাব কামরুল ইসলাম,নান্নু আহমেদ, জনাব ইউসুফ হোসেন, জনাব জাহাঙ্গীর আলম জিয়া জনাব মোঃ খোকা শেখ, সাইফুল ইসলাম, গ্যানুয়ান হামিদ খান সামির ও সাংবাদিক রাশিদুল হাসান বুলবুল।
জনাব ক্বারী নজরুল ইসলামের পরিচালনায় মাসিক খতমে গাউছিয়া মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়।



