রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কোনো ছবি গুগলে আপলোড করে তার সত্যতা যাচাই করতে পারবেন। সুবিধাটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে ইমেজ ভিউ করার সময় ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখানে থাকা রিভার্স ইমেজ সার্চ অপশন নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে ছবির সত্যতা যাচাই করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মিথ্যা তথ্য ও বিকৃত ছবি শনাক্ত করতে ব্যবহারকারীদের সাহায্য করা হোয়াটসঅ্যাপের অন্যতম লক্ষ্য। রিভার্স ইমেজ সার্চ সুবিধা ব্যবহারকারীদের ছবির উৎস চিহ্নিত করতে এবং তার বিশ্বাসযোগ্যতা যাচাই করতে সহায়তা করবে। ফলে বিভ্রান্তিমূলক কনটেন্ট বা আধেয় দ্রুত শনাক্ত করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



