সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ-সারজিসের নেত্রিত্বে হাইকোর্ট ঘেরাও আজ

174
ঢাকাঃ আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগ দাবিতে আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

No description available.

ফেসুবকে পোস্টে তারা দুজন লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।
ফেসবুক পোস্টের মন্তব্যে সারজিস আলম লেখেন, এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।
জানা গেছে, আগামীকাল বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হবেন আন্দোলনকারীরা। সেখান থেকে একসঙ্গে হাইকোর্ট অভিমুখে যাত্রা করবেন তারা ৷

কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’

কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷’

এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এ মিছিল করেন।

ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০ থেকে ৬০ জন আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা মিছিল করতে থাকেন। এরপর আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল করেন তারা। এ সময় মিছিলে থেকে নানা স্লোগান দেন আইনজীবীরা।

সিএমএম আদালত প্রাঙ্গণে আইনজীবীরা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

 

হাইকোর্ট ঘেরাওয়ের ডাক হাসনাত-সারজিসের
হাইকোর্ট ঘেরাওয়ের ডাক হাসনাত-সারজিসের