আন্তর্জাতিক আদালতে-আইসিসি যাবে জুলাই—আগস্টের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ?

196

নিউইয়র্ক প্রতিনিধিঃ জুলাই—আগস্টের হ ত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ?

জুলাই- আগস্টে কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকৃত অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) জুলাই- আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চাইতে পারে বলে মন্তব্য করেছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান।

২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।