আজ রাজধানীতে বিএনপির গণসমাবেশ

194

এদিকে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। কাজের অগ্রগতি দেখতে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে যান গণসমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিব উনি নবী খান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ নেতারা।

জানা গেছে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও মঙ্গলবার দেশব্যাপী সাংগঠনিক বিভাগীয় শহরে বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেটে কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ফরিদপুরে ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি থাকবেন।