ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিয়োগ পেলেন

192

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন করেছেন বলে বঙ্গভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন করেছেন বলে বঙ্গভবনের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান।

একাডেমিক ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক নিয়াজ আহমেদ খানের। তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে ডিস্টিংকশনসহ পিএইচডি করেছেন।