লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, সংঘাত এরিয়ে আমাদেরকে এখন দেশ উন্নয়নে সবাই এক যোগে কাজ করতে হবে আপনারা কোনোরকম ভাঙচুর অগ্নিসংযোগসহ এসব ঘটনার সঙ্গে জড়িত হবেন না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনো প্রকার সংঘাত করা যাবে না, কোনো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না। তার নির্দেশ আপনাদেরকে মেনে চলতে হবে। তিনি মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির আয়োজিত পথসভাটি একসময় বিশাল জনসভায় রূপ নেয়। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাকলাদার অপু, আব্দুস সালাম, গাউস, বাদল হাওলাদার, আল ইউসুফ আজাদ চঞ্চল, মুক্তার হোসেন খান, কাউসার তালুকদার প্রমুখ।



