নিউজ২১ডেস্কঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ড. ইউনূসসহ উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন করেন।
আজ শুক্রবার সকাল ৯টা ৫৩ মিনিটে মুষলধারে বৃষ্টির মধ্যেই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড. ইউনূস।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন অন্যান্য উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
ড. ইউনূস সকাল ১১ টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ড. ইউনূস সকাল ১১ টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ড. ইউনূসসহ উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।’
ছাত্র প্রতিনিধিদের থেকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদের আবেগের বিষয়গুলোকে নাথায় রেখে পুরো সিস্টেমের সংস্কার করব।’
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শান্তিতে নোবেল বিজয়ী ও বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।
ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বৃষ্টির মধ্যে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ড. ইউনূস ও ১৩ উপদেষ্টার শ্রদ্ধা

সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।
বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ড. ইউনূস ১৩ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন দেশ সরকারশূন্য ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন সরকারে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে প্রথম।
উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া অন্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, নারী অধিকারকর্মী ফরিদা আখতার, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম ও নির্বাচনব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুরশিদ।
সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।



