কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

351

ফারুক আহমেদ :
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
‘মানবাধিকার বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনার
অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের
কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। সেন্টার ফর এডভোকেসি প্রোগ্রাম
অনুষ্ঠানটি আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড.
আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর সামাজিক
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের
ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুৃষদের ডিন প্রফেসর ড.
মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, শিক্ষক
সমিতির সাধারণ সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস, বঙ্গবন্ধু-নীল দলের সাধারণ সম্পাদক
ড. সেলিম আল মামুন, । প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন
করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যপক মাসুম হাওলাদার। এসময় বিভিন্ন বিভাগের
বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।