কাজী ছাইয়েদুল আলম বাবুল গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

117

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) দায়িত্ব পালন করছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

 

May be an image of text

 

ঢাকাঃ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল- বশিরুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এছাড়া

‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ৮(১) ধারা অনুযায়ী মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর ৯(২) ধারা অনুসারে শাওয়াল খানমকে নির্বাহী পরিচালক (গ্রেড-৩) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনজনকেই অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এসব নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।