ইরানের প্রেসিডেন্ট পেজশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক

14

বিশ্ব ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA 81) সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
May be an image of text
২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কে পৌঁছানোর প্রথম দিনেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন, যার অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।