ঢাকা: বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর বিশেষ সভা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ এপ্রিল, রোজ শুক্রবার, সন্ধ্যা ৭.০০ টায় কেন্দ্রীয় কার্যালয়, গ্রীন রোড, ঢাকায় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের এক বিশেষ পর্যালোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৩রা মে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে বিশেষ আয়োজনে উদযাপনের সিদ্বান্ত সংগঠনের, এছাড়া সাধারণ সভা- বোমা’র নিবন্ধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সংগঠনের তহবিল গঠন সহ অন্যান্য কার্যক্রমের অগ্রগতি, সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, অনলাইন গণমাধ্যম সম্মেলন -২০২৬,ম্যাগাজিন প্রকাশ,ব্যাংক একাউন্ট, সাংগঠনিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান। এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন। এসময় সংগঠনের বোমার নির্বাহী সভাপতি জনাব কামাল হোসেন, অন্যান্য কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন অনলাইন মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা অনলাইন গণমাধ্যমের মান উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, এবং ডিজিটাল নীতিমালায় অনলাইন সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি জনাব কামাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ড. রেজাউল করীম চৌধুরী, সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, শরীফ উদ্দিন মিঠু, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক : দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম তুষার, অর্থ সম্পাদক : রফিকুল হুদা,প্রচার সম্পাদক লায়ন আক্তারুজ্জামান, প্রকাশনা সম্পাদক ও প্রাইম নিউজ ডটকম এর রাশেদ বাবু ও জাহাঙ্গীর সিকদার প্রমুখ।



