অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও জাতীয়তাবাদী মিডিয়া সেল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

98

ঢাকাঃ বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও জাতীয়তাবাদী মিডিয়া সেল তথা ঢাকা-১৭ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল মহাখালীস্হ আমানা ফুত ভ্যালি রেস্তোরাঁ ৩য় তলা এস কে এস টাওয়ার, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,নাজিম উদ্দিন আলম, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুকমল বড়ুয়া , বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা মন্ডলীর সদস্য, জনাব কফিল উদ্দিন আহমেদ,যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর বিএনপি (উত্তর), জনাব আব্দুর রাজ্জাক যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর বিএনপি (উত্তর), মীর আব্দুল আলীম, নির্বাহী সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন, সালিমা তালুকদার, যুগ্ম আহবায়ক, ৩১ দফা বাস্তবায়ন পরিষদ, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, যুগ্ম মহবায়ক, জাতীয়তাবাদী মিডিয়া সেল।

 

No description available.

 

 

উক্ত অনুষ্ঠান সভাপতিত্বে করেন একেএম শরিফুল ইসলাম খান, সভাপতি জাতীয়তাবাদী মিডিয়ার সেল ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন। অনান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাশিদুল হাসান বুলবুল,সহ সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সালেহ মোঃ রশিদ অলক, মস্তাফিজুর রহমান, শামসাদ আনহার, লায়ন আখতারুজ্জামান, রাশেদ বাবু, রফিকুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, জাতীয়তাবাদী মিডিয়া সেল ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের (BOMA) এর যৌথ ইফতার-২০২৬ আয়োজন করা হয়েছে।