ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই জনগণের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রমের সুবিধার্থে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানী।
তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রবিবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার সাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ‘ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য জনাব তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ জনাব আব্দুর রহমান সানী কে উক্ত আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো।’


