ঢাকাঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার ব্যবস্থাপনায় ও ঢাকা আঞ্জুমানের সার্বিক সহযোগিতায় গতকাল ৯ই রমজান ১৪৪৭ হিজরী, ২৭ফেব্রুয়ারী ২০২৬ ইং, রোজ-শুক্রবার, বিকাল ৩টা হতে মোহাম্মদপুরস্থ মসজিদ-এ তৈয়্যেবিয়ায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ,ঢাকার সেক্রেটারী মোহাম্মদ কাশেম এর সার্বিক তত্বাবধান ও পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা আঞ্জুমানের সম্মানিত সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী আলহাজ্ব এস এম গোলাম কিবরিয়া,ফিন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন,কেন্দ্রীয় আঞ্জুমানের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী গোলাম মোহাম্মদ মহিউদ্দিন,কেন্দ্রীয় আঞ্জুমান মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, ঢাকা আঞ্জুমানের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম, নির্বাহী সদস্য আলহাজ্ব এ টি এম নাছির উদ্দিন,মোঃ আবু হেনা, মাহবুব উজ-জামান চৌধুরী মুন্না। আরও উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ,ঢাকার দায়িত্বশীল ও ঢাকার আওতাধীন বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিগণ। রমজানের তাৎপর্য ও করনীয় শীর্ষক আলোচনা করেন- হযরত আল্লামা মুফতি জসিম উদ্দিন আল আযহারী, হাফেজ মাওলানা মুনিরুজ্জামান আল-কাদেরী, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, গোলাম মোহাম্মদ মহিউদ্দিন আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।



