আসন্ন নির্বাচনে ‘ইসাব’ এর প্যানেল পরিচিতি অনুষ্ঠিত

124

নিউজ ২১ ডেস্কঃ ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ESSAB)-এর ২০২৬–২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী Unified ESSAB প্যানেলের প্রার্থী পরিচিতি অনুষ্ঠান মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত হয়েছে।

এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, ভোটার, সিনিয়র নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক সেফটি ও সিকিউরিটি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে Unified ESSAB প্যানেলের প্রার্থীরা তাদের লক্ষ্য, অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আধুনিক ESSAB গঠনে সবার সহযোগিতা কামনা করেন।