গাজীপুর ২ আসনে সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

104

 

নিউজ ২১ ডেস্কঃ বিএনপি নেতা গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও শ্রমিক দল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার নিরবাচন কমিশনে আপীলে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা পেয়েছেন।
গাজীপুর ২ আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্র আপিল শুনানিতে আলহাজ্ব সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বৈধভাবে মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে ।
এ যাত্রার গুরুত্বপূর্ণ এ বৈধতা পেয়ে আলহাজ্ব সালাউদ্দিন সরকার তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বলেন, আমার জন্য এটি একটি বড় অর্জন ও অনুপ্রেরণা আজকের বৈধতা।
তিনি বলেন, আমি মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সম্মানিত নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি-যারা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এই অর্জনকে সামনে রেখে আমি জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই। তিনি আরো জানান, শত প্রতিকুলতার ঝান্ডা ঘুচিয়ে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের সর্বাত্মকভাবে কাজ করে যাব।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা বহাল থাকায় টঙ্গীসহ গাজীপুর ২ সংসদীয় আসনের সর্বস্তরের মানুষের প্রাথমিক প্রত্যাশা পূর্ণ হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
আলহাজ্ব সালাউদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য পদে বিজয় সুনিশ্চিতের মাধ্যমে গাজীপুর ২ এর সর্বস্তরের জনগন প্রত্যাশা করছেন।