মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডঃ আব্দুস সালাম আজাদ

90

ঢাকাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দলের কেন্দ্র থেকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. আব্দুস সালাম আজাদ মনোনয়ন দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে নতুন করে তাকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে আসনটিতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। 

 

May be an image of text

 

এছাড়া মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আগে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনকে। পরে এই আসনটিতে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. মহিউদ্দিন।

 

 

 

উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিচ্ছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পরিবর্তন মাঠপর্যায়ের জরিপ, অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করতে  আনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।