নিজস্ব প্রতিবেদক : উত্তরা মিডিয়া ক্লাবে প্রয়াত সভাপতিদ্বয়ের জন্ম উৎসব উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯৩তম ও প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বেদুর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ নভেম্বর, শনিবার, এক অনুষ্ঠানের আয়োজনের সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।
রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্টে আজ ১০ নভেম্বর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) অনুষ্ঠিত হয়েছে উত্তরা মিডিয়া ক্লাবের এক গুরুত্বপূর্ণ বিশেষ সভা।
সভায় প্রধান আলোচ্যসূচিনুযায়ী প্রয়াত সভাপতি আমিনুল ইসলাম বেদু ও জাকারিয়া চৌধুরীর জন্ম উৎসব উদযাপন, সাংগঠনিক অগ্রগতি, এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কে. এম. শরিফুল ইসলাম খান (ডলার) এবং সঞ্চালনা করেন রাশেদুল হাসান বুলবুল। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ বাবর, হুমায়ূন কবির, আহসান হাবীব বাবু, লাকী বেগম, সাহিল মুহাম্মদ, কামাল হোসেন, ইসমোতারা মনি, দিলরুবা হোসেন, সৈয়দ এনাম উল্লাহ, সালমা সুলতানা মুন্নী, কাজী সানজিদা আত্তার, মোহাম্মদ চপল সরদার, মিনহাজ উদ্দীন অন্তরসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
সভায় বক্তারা প্রয়াত দুই সভাপতির স্মৃতিচারণ করে তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে উত্তরা মিডিয়া ক্লাবের সাংগঠনিক ঐক্য, গণমাধ্যমে সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
সভাপতি কে. এম. শরিফুল ইসলাম খান (ডলার) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সাফল্য ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।




