ঢাকাঃউত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে এমএলএম চক্রের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ করা মূল হোতা মো. আকতার হোসেন সোহেল (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১।
সে ব্রাইট ফিউচার হোল্ডিং লি. নামক ডেভেলপার প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের সাথে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে জানা গেছে। গ্রেফতার আকতার হোসেন সোহেল ব্রাইট ফিউচার হোল্ডিং লি. এর ব্যাবস্থাপনা পরিচালক।
এরই মধ্যে তার নামে আশুলিয়ায় ১৬২ বিঘা জমির সন্ধান পেয়েছে র্যাব। বিভিন্ন মেয়াদের ডাবল স্কিমের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত টাকায় সম্পদের পাহাড় গড়ে তুলেছে আকতার।
রাজধানী উত্তরার ৩ ও ৭ নম্বরে অফিস পরিচালনা করতো আকতার। গ্রেফতার আকতার হোসেন সোহেল রংপুর জেলার কাউনিয়া থানাধীন ভল্লব বিষু গ্রামের সাইদুর রহমানের ছেলে।
অনুসন্ধানে ঢাকার বিভিন্ন জায়গায় একাধিক প্রতিষ্ঠান খুলে এমন ভয়াবহ প্রতারণামূলক কর্মকাণ্ডের সত্যতা পেয়েছে র্যাব।



