বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম

136

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আজ রোববার (১২তম দিন) ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরের এভিনিউ-১ সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।

আজকের খাল পরিষ্কার কার্যক্রমটি তত্ত্বাবধান করেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। এতে সরাসরি অংশগ্রহণ করে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি প্রতিকূল আবহাওয়া ও টানা বর্ষণের মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমে বিএনপির মাসব্যাপী কর্মসূচি | সকালের সময়

 

এ সময় তিনি বলেন, ঝড়-বৃষ্টি বা রোদ—সবই প্রাকৃতিক বিষয়। কিন্তু এসব আমাদের চলমান কাজকে থামিয়ে রাখতে পারে না। আমরা এই খাল পরিষ্কারের কাজ বৃষ্টির মাঝেও অব্যাহত রেখেছি, কারণ এটি একটি বড় পরিসরের কর্মযজ্ঞ। আড়াই থেকে তিন কিলোমিটার এলাকায় বিস্তৃত এ কাজ ঘোষিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়, যদি আমরা বিরত থাকি। তাই নেতাকর্মীদের আহ্বান জানিয়েছি যেন কাজ অব্যাহত রাখেন। আনন্দের বিষয়, সবাই সাহসিকতার সঙ্গে কাজ করছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ—ঝড়-বৃষ্টির মধ্যেও কাজ চলবে।

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম

 

তিনি আরও বলেন, আমি দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি—আপনারাও সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশ নিন এবং আন্তরিকতা দিয়ে এই কর্মযজ্ঞকে সফল করুন।

উল্লেখ্য, আজকের কার্যক্রমে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।