ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপে দিন চীন যাচ্ছেন মোদি!

147

অনলাইন ডেস্কএবার রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০-শতাংশে। মি. ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে। শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে মোদি যোগ দেবেন।

 

 

আজ বুধবার সরকারি সূত্রে যখন মোদির চীন সফরের এ খবর জানা গেল, ঠিক সঙ্গে সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এল। এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র।

 

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়াল ৫০

 

 

 

আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ–সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। আজ থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে।

এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বৃদ্ধি করবেন। তাঁর অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত।

গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা ‘অন্যায় ও অযৌক্তিক’। ভারত আরও দাবি করেছিল, এতে দ্বিচারিতা আছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে।

 

ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা
ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা

 

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক: ভারত

 

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক আখ্যায়িত করেছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর আগে দেশটির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এই দুটি মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

হোয়াইট হাউস অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ঘটনা হলো আমাদের আমদানি নির্ভর করে বাজারের ওপর। আর এটা করা সার্বিকভাবে ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা খুবই দুঃখজনক যে যুক্তরাষ্ট্র শুধু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে এমন সব পদক্ষেপের জন্য, যেগুলো আরও বেশ কয়েকটি দেশ নিচ্ছে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য।’